OptiNet

শর্তাবলি

এই শর্তগুলো OptiNet ড্যাশবোর্ড, গ্রাহকের পেমেন্ট পোর্টাল ও OptiNet মোবাইল অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যাকাউন্ট খুললে বা সেবাটি ব্যবহার করলে আপনি এগুলো মেনে নিচ্ছেন।

সর্বশেষ হালনাগাদ: ৯ সেপ্টেম্বর ২০২৬

১. সেবাটি

OptiNet একটি সফটওয়্যার-অ্যাজ-আ-সার্ভিস। অ্যাপ্লিকেশন ও ডেটাবেস আমরা হোস্ট করি; আপনার ISP-র অ্যাকাউন্ট আর তার অধীনে বানানো স্টাফ ও রিসেলারের অ্যাকাউন্ট আপনার।

আপনি যে যন্ত্র যুক্ত করেন তা থেকে আমরা গ্রাহক ও সেশনের তথ্য পড়ি — MikroTik রাউটার RouterOS API-তে, আর OLT টেলনেটে। আপনার গ্রাহক তালিকা আমরা বদলাই না। যন্ত্রে OptiNet-এর একমাত্র পরিবর্তন হলো বকেয়া গ্রাহকের PPP প্রোফাইল সীমিত প্রোফাইলে সরানো, আর বিল পরিশোধ হলে সেটি ফিরিয়ে আনা।

২. আপনার অ্যাকাউন্ট

আপনার অ্যাকাউন্টের অধীনে যা কিছু ঘটে তার দায় আপনার — আপনার বানানো স্টাফ ও রিসেলারের কাজসহ। লগইন আর টু-ফ্যাক্টর কোড নিজের কাছে রাখুন।

আপনি নিশ্চিত করছেন যে যুক্ত করা যন্ত্রগুলো ব্যবহারের অধিকার আপনার আছে, এবং OptiNet-এ আনা গ্রাহক-তথ্য রাখার অধিকারও আপনার আছে।

৩. ফি ও বিলিং

সাবস্ক্রিপশন ফি নির্ভর করে আপনার গ্রাহকসংখ্যার উপর, আর তা মাসের শুরুতেই নেওয়া হয়। কোনো ধাপের সীমা পেরোলে পরের বিলিং চক্র থেকে আপনি পরের ধাপে যান।

আমাদের গেটওয়ে দিয়ে গ্রাহকের করা পেমেন্টে একটি শতাংশ ফি বসে, যা দামের পাতায় ও আপনার ড্যাশবোর্ডে দেখানো আছে। আপনার নিজের মার্চেন্ট অ্যাকাউন্টে নেওয়া টাকায় বা নিজে তোলা ক্যাশে কোনো ফি নেই — তবে ক্যাশও লেজারে ওঠে।

আমাদের গেটওয়ে হয়ে আসা টাকা আপনার নিবন্ধিত বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টে নিষ্পত্তি হয় — ফি আর আপনার কাছে আমাদের পাওনা বাদ দিয়ে।

৪. যা করা যাবে না

বেআইনি বার্তা পাঠাতে, আপনার গ্রাহক নন এমন কাউকে বিল করতে, বা যে তথ্য রাখার অধিকার আপনার নেই তা প্রক্রিয়া করতে OptiNet ব্যবহার করবেন না। অন্য ISP-র তথ্যে পৌঁছানোর চেষ্টা করবেন না, আর লিখিত চুক্তি ছাড়া ড্যাশবোর্ডের অ্যাক্সেস নিজের প্রোডাক্ট বলে বিক্রি করবেন না।

যে অ্যাকাউন্ট প্ল্যাটফর্ম, অন্য ব্যবহারকারী বা পেমেন্ট গেটওয়ের জন্য ঝুঁকি তৈরি করে, সেটি আমরা স্থগিত করতে পারি। সম্ভব হলে আগে জানাব।

৫. সেবার প্রাপ্যতা

সেবাটি বিরতিহীন রাখার চেষ্টা আমরা করি, তবে নিরবচ্ছিন্ন প্রাপ্যতার প্রতিশ্রুতি দিই না। রক্ষণাবেক্ষণ, নেটওয়ার্ক ত্রুটি, গেটওয়ে বন্ধ থাকা আর আপনার নিজের রাউটারে পৌঁছানো যাচ্ছে কি না — সবই কোনো এক মুহূর্তে ড্যাশবোর্ড কী করতে পারে তা ঠিক করে।

সাবস্ক্রিপশনের মেয়াদ ফুরালেও গ্রাহকমুখী পেমেন্টের পথ আর নির্ধারিত কাজগুলো চলতেই থাকে। আপনার ড্যাশবোর্ড বন্ধ হয়; গ্রাহক তখনো আপনাকে টাকা দিতে পারেন।

৬. চুক্তির অবসান

যেকোনো সময় সেবাটি ব্যবহার বন্ধ করতে পারেন। পেইড সাবস্ক্রিপশন বন্ধ করলে সেটি কার্যকর হয় ইতিমধ্যে পরিশোধিত মেয়াদ শেষ হওয়ার পর।

চলে যাওয়ার আগে তথ্য রপ্তানি করে নিতে পারেন। অ্যাকাউন্ট বন্ধের পর গোপনীয়তা নীতিতে বলা সময় পর্যন্ত নথি রেখে তারপর মুছে ফেলা হয়।

৭. দায়

OptiNet আপনার ব্যবসা চালানোর একটি হাতিয়ার; সিদ্ধান্তগুলো আপনারই। যে টাকা আদায় হলো না, ভুল দামে তৈরি হওয়া বিল, বা আপনার বেছে নেওয়া সেটিংসের কারণে বন্ধ বা চালু হওয়া সংযোগ — এগুলোর দায় আমাদের নয়।

বাংলাদেশের আইনে যে দায় সীমিত করা যায় না, এখানকার কিছুই তা সীমিত করে না।

৮. পরিবর্তন ও প্রযোজ্য আইন

এই শর্তগুলো আমরা হালনাগাদ করতে পারি। গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হওয়ার আগে ড্যাশবোর্ডে জানানো হবে।

এই শর্তাবলি বাংলাদেশের আইন দ্বারা পরিচালিত, আর এখতিয়ার ঢাকার আদালতের।

এই পাতা নিয়ে প্রশ্ন

hello@optinet.bd·+8801751530303

← হোমে ফিরুন