OptiNet

গোপনীয়তা নীতি

OptiNet কী কী তথ্য নেয়, কেন নেয় আর তা নিয়ে কী করে — এই নীতিতে তা বলা আছে। এটি ড্যাশবোর্ড, গ্রাহকের পেমেন্ট পোর্টাল ও মোবাইল অ্যাপ — তিনটির ক্ষেত্রেই প্রযোজ্য।

সর্বশেষ হালনাগাদ: ৯ সেপ্টেম্বর ২০২৬

দুই ধরনের তথ্য

আপনার — অর্থাৎ আমাদের গ্রাহকের — তথ্য: ISP মালিক ও তাঁর বানানো স্টাফ অ্যাকাউন্টের নাম, ফোন নম্বর ও ইমেইল, কোম্পানির তথ্য, নিষ্পত্তির ব্যাংক অ্যাকাউন্ট, আর আমাদের সাথে আপনার বিলিং ইতিহাস।

আপনার গ্রাহকদের তথ্য, যা আমরা আপনার হয়ে রাখি: নাম, ফোন নম্বর, ঠিকানা, PPPoE ইউজারনেম, প্যাকেজ, বিল, পেমেন্ট আর সংযোগের অবস্থা। কী থাকবে তা আপনি ঠিক করেন; আমরা কেবল বিল তৈরি আর সংযোগ ফেরানোর জন্য সেটি প্রক্রিয়া করি। এই তথ্য আমরা বিক্রি করি না, আর আপনার সেবা চালানো ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করি না।

যা নিজে থেকেই জমা হয়

লগইনের সময় আর যন্ত্রের তথ্য, যাতে অ্যাকাউন্ট নিরাপদ রাখা যায়। আপনার প্রকাশ্য পেমেন্ট পোর্টালের পেজ ভিউ, যাতে বোঝা যায় গ্রাহক সেখানে পৌঁছাচ্ছেন কি না। আর সমস্যা খোঁজার জন্য সাধারণ সার্ভার লগ।

ড্যাশবোর্ড একটি কুকি ব্যবহার করে আপনাকে সাইন-ইন রাখতে আর ভাষা মনে রাখতে। প্রকাশ্য পেমেন্ট পোর্টাল পেজ ভিউ গোনা ছাড়া দর্শকের উপর কোনো নজরদারি করে না।

ক্রেডেনশিয়াল ও এনক্রিপশন

রাউটার, OLT আর পেমেন্ট গেটওয়ের ক্রেডেনশিয়াল সংরক্ষণের সময় এনক্রিপ্ট করা থাকে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও এনক্রিপ্টেড, আর API কখনো শেষ চার অঙ্কের বেশি ফেরত দেয় না — আমরাসহ কেউই ড্যাশবোর্ড থেকে পুরো অ্যাকাউন্ট নম্বর পড়ে না।

আপনার ব্রাউজার আর OptiNet-এর মধ্যে সব যোগাযোগ এনক্রিপ্টেড।

আর কে দেখে

পেমেন্টের সময় পেমেন্ট গেটওয়ে — বিকাশ, নগদ, রকেট বা কার্ড প্রসেসর ঐ পেমেন্টটুকু নিতে যা দরকার তা পায়। এককালীন লগইন কোড আর বিলের বার্তা পৌঁছে দিতে SMS ও ইমেইল সেবাদাতা। আর ডেটাবেস রাখে আমাদের হোস্টিং সেবাদাতা।

আইন বাধ্য করলে তবেই কোনো সরকারি কর্তৃপক্ষকে তথ্য দেওয়া হয়। প্ল্যাটফর্মের অন্য ISP-র সাথে গ্রাহক-তথ্য ভাগ করা হয় না; প্রতিটি ISP-র তথ্য ডেটাবেস স্তরেই আলাদা।

কতদিন রাখা হয়

হিসাবের জন্য আইন যতদিন চায়, বিলিংয়ের নথি ততদিন রাখা হয়। আপনি যে গ্রাহক মুছে দেন তিনি মুছে না গিয়ে আর্কাইভে যান, যাতে গত বছরের আয়ের হিসাব মেলে; চাইলে আর্কাইভ করা গ্রাহককে পুরোপুরি মুছে দিতে বলতে পারেন।

অ্যাকাউন্ট বন্ধ করলে ৯০ দিন তথ্য রাখা হয় — ফিরে এলে যেন ফিরিয়ে দেওয়া যায় — তারপর মুছে ফেলা হয়।

আপনার অধিকার

নিজের তথ্যের একটি কপি চাইতে পারেন, সংশোধন করতে বলতে পারেন, বা মুছে দিতে বলতে পারেন। এর বেশিরভাগই ড্যাশবোর্ড থেকে নিজেই করা যায়; বাকিটার জন্য hello@optinet.bd-এ লিখুন।

আপনার কোনো গ্রাহক তাঁর তথ্য মুছতে বললে সেটি Subscribers পাতা থেকেই করতে পারেন; পুরনো বিলের সাথে জড়িয়ে থাকা নথির ক্ষেত্রে আমাদের সাহায্য চাইতে পারেন।

যোগাযোগ

Rapid Move Tech, ঢাকা, বাংলাদেশ। hello@optinet.bd · +8801751530303। ট্রেড লাইসেন্স TRAD/DNCC/045821/2026।

এই নীতি বদলালে কার্যকর হওয়ার আগে ড্যাশবোর্ডে জানানো হবে।

এই পাতা নিয়ে প্রশ্ন

hello@optinet.bd·+8801751530303

← হোমে ফিরুন