OptiNet

ফেরত ও রিফান্ড নীতি

OptiNet একটি সফটওয়্যার সাবস্ক্রিপশন, কোনো পণ্য নয় — তাই ফেরত দেওয়ার মতো কিছু নেই। এই পাতায় বলা আছে কখন সাবস্ক্রিপশন ফি ফেরত হয়, আর আপনার নিজের গ্রাহকের করা পেমেন্টের ক্ষেত্রে কী হয়।

সর্বশেষ হালনাগাদ: ৯ সেপ্টেম্বর ২০২৬

সাবস্ক্রিপশন ফি

সাবস্ক্রিপশন মাসের শুরুতেই নেওয়া হয়। বাতিল করলে ইতিমধ্যে পরিশোধিত মেয়াদ শেষ পর্যন্ত সেবা চলে, তারপর নবায়ন হয় না; মাসের অব্যবহৃত অংশ ফেরত দেওয়া হয় না।

বাতিলের পরেও চার্জ হলে, একই মেয়াদে দুবার চার্জ হলে, বা দীর্ঘ সময় সেবা অচল থাকা অবস্থায় চার্জ হলে জানান — পুরো টাকাই ফেরত দেব।

রিফান্ড চাইবেন কীভাবে

hello@optinet.bd-এ লিখুন বা +8801751530303-এ ফোন করুন; সাথে আপনার ISP-র নাম আর সাবস্ক্রিপশন পাতার ইনভয়েস নম্বর দিন। দুই কর্মদিবসের মধ্যে উত্তর দেওয়া হয়।

অনুমোদিত রিফান্ড যে মাধ্যমে টাকা দিয়েছিলেন সেই মাধ্যমেই ফেরত যায়। মোবাইল ওয়ালেটে সাধারণত তিন থেকে সাত কর্মদিবস লাগে; ব্যাংক ট্রান্সফারে ব্যাংকভেদে আরও সময় লাগতে পারে।

আপনার গ্রাহকের করা পেমেন্ট

আপনার কোনো গ্রাহক ইন্টারনেট বিল দিলে সেই টাকা আপনার, আমাদের নয় — আমরা কেবল সেটি পৌঁছে দিই। ইন্টারনেট বিলের রিফান্ডের যেকোনো দাবি আপনার আর আপনার গ্রাহকের মধ্যে, আর সেটি আপনি নিজের ড্যাশবোর্ড থেকেই নিষ্পত্তি করেন।

গেটওয়ে কোনো গ্রাহকের কাছ থেকে দুবার টাকা কাটলে আমাদের জানান; আমরা গেটওয়ের সাথে লেনদেনটি খুঁজে দেখব। বাড়তি টাকাটি আপনার কাছে নিষ্পত্তি না হয়ে থাকলে সেটি ফিরিয়ে দেওয়া যায়; হয়ে গেলে আপনি গ্রাহককে ফেরত দেন আর অঙ্কটি আপনার লেজারে সমন্বয় হয়।

গেটওয়ে ফি

আমাদের গেটওয়ে দিয়ে নেওয়া পেমেন্টের শতাংশ ফি, পুরো লেনদেনটি ফেরত গেলে টাকার সাথেই ফেরত যায়। আংশিক ফেরতের ক্ষেত্রে ফেরত দেওয়া অংশটুকুর ফি-ও ফেরত যায়।

আপনার নিজের মার্চেন্ট অ্যাকাউন্টে মোবাইল ওয়ালেট বা ব্যাংকের নেওয়া ফি ঐ প্রতিষ্ঠানের নির্ধারিত; সেটি আমরা ফেরত দিতে পারি না।

ফ্রি প্ল্যান

১০০ গ্রাহকের নিচে ফেরত দেওয়ার মতো কিছু নেই। Starter প্ল্যান ফ্রি, এবং ফ্রি-ই থাকে।

এই পাতা নিয়ে প্রশ্ন

hello@optinet.bd·+8801751530303

← হোমে ফিরুন